পুজোর মুখে বকেয়া বেতন ও বোনাসের দাবিতে এবার সরব হলেন সোনগাছি চা বাগানের শ্রমিকরা। নির্দিষ্ট সময়ের মধ্যে বোনাসের টাকা না মেলায় মালবাজার সংলগ্ন ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়েন তাঁরা, যার জেরে রাস্তায় ব্যাপক যানজট সৃষ্টি হয়।