কালীপুজো কাটতেই ফের ঊর্ধ্বমুখী পারদ! একদিনের মধ্যেই রাজ্যের সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ১.৫ ডিগ্রি সেলসিয়াস বেড়ে গিয়েছে। শীতের আমেজ উধাও হয়ে ফের পারদ চড়তে থাকায় শীতের আগমন নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে আবহাওয়া মহলে।