কালীপুজোর আগেই বাংলায় হালকা শীতের আমেজ! আবহাওয়া দফতর সূত্রে খবর, কালীপুজোর আগেই রাজ্যজুড়ে পারদ বেশ কিছুটা নামতে পারে, ফলে বাংলার বিভিন্ন প্রান্তে এক ঠান্ডা-ঠান্ডা ভাব অনুভূত হবে। উৎসবের দিনে আবহাওয়া মনোরম থাকারই পূর্বাভাস মিলেছে।