ভোটের দিন সকাল থেকেই উত্তপ্ত নন্দীগ্রাম! সুভানীচকে একদল মহিলা ভোট না দিয়েই বাড়ি ফিরে যেতে বাধ্য হলেন। তাঁদের অভিযোগ, বুথে ঢোকার আগেই তাঁদের ভোটার স্লিপ কেড়ে নেওয়া হয়েছে। কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ উপস্থিত থাকা সত্ত্বেও কীভাবে এমন ঘটনা ঘটল, তা নিয়ে উঠছে বড়সড় প্রশ্ন।