কলকাতার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের স্ট্রংরুমের ভেতরে সন্দেহজনক গতিবিধির অভিযোগে রাতভর বিক্ষোভ দেখালেন তৃণমূলের প্রথম সারির নেতারা। পোস্টাল ব্যালট সেগ্রিগেশনে স্বচ্ছতার অভাবের অভিযোগ তুলে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে কড়া প্রশ্ন তুলেছেন শশী পাঁজা ও কুনাল ঘোষ।