শিলিগুড়ির ২৪ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থীর ভোটদানের সময় বুথের কাছে বিজেপি কর্মীদের জমায়েতকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায়। তৃণমূল ও সিপিএম সমর্থকদের প্রতিবাদের জেরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীকে মোতায়েন করা হয়।