ফিল্মের নাম দ্য বিবি ফাইলস। ফিল্ম নয়, ডকুমেন্টারি। বিবি হল নেতানিয়াহুর ডাক নাম। আসলে ইজরায়েলে একটা ভালো নামের চেয়ে ডাকনামের চল বেশি। সবাই সবাইকে ওদেশে ডাকনামে ডাকে। আর ইজরায়েলে সব বেঞ্জামিনেরই ডাকনাম বিবি। তাই প্রাইম মিনিস্টার নেতানিয়াহুও বিবি। তার একটা আদরের নামও আছে। বিবি বো। অর্থাত্ সবার ফেভারিট বিবি। ১৭ বছর ধরে দফায় দফায় ৪ বার ইজরায়েলের প্রধানমন্ত্রী হয়েছেন। বিবির দুর্নীতির অভিযোগ নিয়ে বিবি ফাইলস তথ্যচিত্র। এই মুহুর্তে ইজরায়েলের আদালতে বিবি এবং তাঁর স্ত্রীর বিরুদ্ধে ৩-৪টি মামলা ঝুলছে। এতদিন যুদ্ধের জন্য মামলার শুনানি হয়নি। রবিবার থেকে ফের শুরু হচ্ছে শুনানি...