কলকাতায় জোরাল ভূমিকম্প। থরথরিয়ে কেঁপে উঠল মাটি। আজ দুপুর ১টা ২২ মিনিট নাগাদ ভূমিকম্প অনুভূত হয়। প্রায় ৪৫ সেকেন্ডের বেশি স্থায়ী হয়েছিল ভূমিকম্প। ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৫। জানা গিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল ছিল বাংলাদেশের সাতক্ষীরায়।