মনে আছে তো, জিশুকে নিজের ক্রুশ নিজেকেই বয়ে নিয়ে যেতে হয়েছিল বধ্যভূমিতে। এও যেন ঠিক তেমনই। কৃত্রিম বুদ্ধিমত্তাকে শেখাতে হবে। তাই শ্রমিকরা দিনরাত মাথায় ক্যামেরা বেঁধে কাজ করছেন। কয়েকদিন পরে ওই কাজ শিখে গেলে তাঁদের সরিয়ে রোবট নিয়োগ হবে। বেঙ্গালুরুর ভাইরাল ভিডিও সামনে আসতেই প্রকাশ্যে এল এক নির্মম বাস্তব।