পাশাপাশি দুই দেশ। বর্ডার খোলাই থাকত। তবে এখন বন্ধ। ইউক্রেনে যুদ্ধ শুরুর পর হাজারে হাজারে ইউক্রেনিয়ান, বর্ডার পেরিয়ে রোমানিয়ায় ঢুকেছিলেন। সংখ্যাটা লাখে লাখেও হতে পারে। বাধ্য হয়ে দু-হাজার তেইশের শুরুতে বর্ডার সিল করে দেয় রোমানিয়া। বর্ডারের নিরাপত্তা ইত্যাদি খতিয়ে দেখতে প্রতি মাসে একবার ফ্ল্যাগ মিটিং করে দু-দেশের সেনা। বুধবার এরকমই রুটিন মিটিং হওয়ার কথা। কথা ছিল। কিন্তু হয়নি। কারণ ইউক্রেনিয়ান ডেলিগেশন টিমের প্রধানই উধাও। শুধু প্রধানই নয়, ৪৯ জন সেনা অফিসারের মধ্যে ৩৭ জনই বেপাত্তা।