চিনির লাগামছাড়া দাম বৃদ্ধির জেরে এক ধাক্কায় দাম বেড়ে গেছে পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের বিখ্যাত 'নিগনের মণ্ডা'-র। উৎসবের মরশুম শুরুর মুখেই মিষ্টি তৈরির প্রধান কাঁচামাল চিনির এই চড়া মূল্যের কারণে মিষ্টিপ্রেমী ও ব্যবসায়ী - উভয় পক্ষেই চরম সমস্যায় পড়েছেন।