ডায়মন্ড হারবারে জেটি বানানোর নাম কোটি কোটি টাকার দুর্নীতির বিস্ফোরক অভিযোগ করলেন বিজেপির হেভিওয়েট নেতা অর্জুন সিং। রাজ্যের পরিবহন দপ্তরে এই বিপুল আর্থিক কেলেঙ্কারি নিয়ে একটি ভিডিও বার্তার মাধ্যমে তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ বানিয়েছেন তিনি।