পুলিশকে নিজেদের দলদাসে পরিণত করে তৃণমূল কর্মীদের হেনস্থা করাই বিজেপির আসল ‘স্টাইল’ বলে তীব্র আক্রমণ শানালেন সৌগত রায়। কর্মীদের মনোবল ভেঙে তৃণমূল করার উৎসাহ কেড়ে নেওয়ার জন্যই এই নতুন কৌশল নেওয়া হচ্ছে বলে দাবি করেন উনি।