পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কলকাতার ধর্মতলায় নিট প্রশ্নফাঁসের প্রতিবাদ চলাকালীন সাংবাদিকদের উপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এই হুঁশিয়ারি দিয়েছেন। আহত সাংবাদিকদের হাসপাতালে দেখতে গিয়ে তিনি স্পষ্ট জানান যে সিসিটিভি ও ভিডিও ফুটেজ দেখে ইতিমধ্যেই ৭০ জন হামলাকারীকে চিহ্নিত করা হয়েছে এবং তাদের কারও সাথেই ছাত্র আন্দোলনের কোনও সম্পর্ক নেই।