ঝাড়গ্রামে লরি ও ট্রাক আটকে টাকা তোলার অভিযোগে এক পুলিশ কনস্টেবল ও ৩ দালালকে দুর্নীতি দমন শাখা গ্রেপ্তার করেছে। এই ঘটনার পর দিলীপ ঘোষ বলেন যে রাস্তাঘাটে পুলিশরা দীর্ঘদিন এভাবে টাকা তুলেছে। যারা এমন বদমাইশি বন্ধ না করবে তারা জেলে যাবে।