"যে সমাজবিরোধী গুলি চালাবে, সে গুলি খাবে!" দুষ্কৃতী দমনে পুলিশি কড়াকড়ি নিয়ে এমনই কড়া মন্তব্য করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি স্পষ্ট জানান যে, কেউ আইনের বাইরে গেলে বা পুলিশের বিরুদ্ধে গেলে, পুলিশ তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে। মুখ্যমন্ত্রীও এ বিষয়ে কড়া বার্তা দিয়েছেন বলে মনে করিয়ে দেন তিনি।