আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা, তারপর ভোট গণনা শুরু হবে। বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের যে স্ট্রংরুম রয়েছে সেখানে 'ত্রিস্তরীয়' নিরাপত্তা বলয় থাকছে। মূলত কেন্দ্রীয় বাহিনী এই তিনটি স্তরে মোতায়ন থাকছে এবং পাশাপাশি রাজ্য পুলিশও এই গণনা কেন্দ্রের বাইরে থাকছে।