'অন্নপূর্ণা ভাণ্ডার' প্রকল্পের নথিপত্র ও কাগজপত্রে কারচুপি করার চেষ্টার অভিযোগে পুরুলিয়া থেকে তিন তৃণমূল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে পুরুলিয়া জেলা পরিষদের সহ-সভাধিপতি এবং পুঞ্চা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রয়েছেন, যাদের আজই আদালতে পেশ করা হবে।