তিলজলায় গুলিকাণ্ডে মূল অভিযুক্তরা গ্রেফতার হলেও এখনও এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে তাদের সঙ্গীরা। মামলা তুলে নিতে অস্ত্র দেখিয়ে পরিবারকে লাগাতার হুমকি দেওয়ায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন জখম যুবকের পরিজনেরা।