তোলাবাজির অভিযোগে বেশ কিছুদিন ধরে বেপাত্তা থাকা কল্যাণীর তৃণমূল ব্লক সভাপতি পঙ্কজ সিংকে একটি আবাসন থেকে টেনে বের করে বেধড়ক মারধর করল উত্তেজিত জনতা। পরবর্তীতে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে ওই অভিযুক্ত নেতাকে উদ্ধার করে চিকিৎসার পর আদালতে পাঠায়।