বালির একাধিক জায়গায় মধ্যরাতে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের অভিযানে তৃণমূলের বুথ সভাপতিসহ বেশ কয়েকজন কর্মীকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনার প্রতিবাদে প্রার্থী কৈলাশ মিশ্র পুলিশের গাড়ির সামনে ধরনায় বসেন এবং পুলিশের সঙ্গে ব্যাপক বচসা শুরু হয়।