ভোটের দিন ফলতার শ্রীরামপুর খানপাড়ায় তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খানের তিনতলা বাড়ি সম্পূর্ণ ফাঁকা। বাড়ির গেটে ভেতর থেকে তালা ঝোলানো থাকলেও বাইরে তাঁর গাড়ি দাঁড়িয়ে থাকায় তিনি ভেতরেই আছেন বলে অনুমান করা হচ্ছে।