এক ব্যক্তিকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে খুনের হুমকি দেওয়া এবং ৭০ লক্ষ টাকা তোলাবাজি করার অভিযোগে ১৩৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শামস ইকবালকে মধ্যরাতে গ্রেপ্তার করল গার্ডেনরিচ থানার পুলিশ। ধৃত কাউন্সিলর শাসক দলের অত্যন্ত প্রভাবশালী এবং কলকাতার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত।