দোকান ভাঙচুর এবং ৫ লক্ষ টাকা তোলা চাওয়ার পুরোনো অভিযোগে কলকাতা পুরসভার ১২৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুদীপ পোল্লেকে গ্রেফতার করল ঠাকুরপুকুর থানার পুলিশ। সুদীপ পোল্লের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে হুমকি দেওয়া এবং বিজেপির মঞ্চে আগুন লাগানোর মতো একাধিক গুরুতর অভিযোগ ছিল।