আদিবাসীদের বঞ্চনা নিয়ে রাষ্ট্রপতির তোলা অভিযোগের প্রেক্ষিতে কড়া জবাব দিলেন বনমন্ত্রী বীরবাহা হাঁসদা। তাঁর দাবি, লক্ষ্মীর ভাণ্ডার থেকে শিক্ষা—সর্বত্রই আদিবাসীরা অগ্রাধিকার পাচ্ছেন, বরং বিজেপি শাসিত রাজ্যগুলোর আদিবাসী নির্যাতন নিয়ে কেন রাষ্ট্রপতি নীরব সেই প্রশ্নই তুলেছেন তিনি।