পূর্ব বর্ধমানের রায়নার হিজলনা অঞ্চলে তৃণমূলের দুই গোষ্ঠীর বিবাদের জেরে গত এক বছর ধরে দলীয় কার্যালয়টি বন্ধ রয়েছে, যা নিয়ে ক্ষুব্ধ স্থানীয় কর্মীরা। ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে পার্টি অফিস না খুললে প্রচার ও সাংগঠনিক কাজ চালানো অসম্ভব বলে দলীয় নেতৃত্বকে হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা