নৌখালীতে সাধারণ মানুষের প্রায় ১০ বিঘা জমি জোরপূর্বক দখল করে বিলাসবহুল বাড়ি ও বাগানবাড়ি তৈরির অভিযোগ উঠেছে তৃণমূল নেতা শওকত মোল্লার বিরুদ্ধে। ক্ষমতার দাপটে জমি হারানোর পর এখন সেই জমি ফেরতের দাবিতে সরব হয়েছেন এলাকার অসহায় বাসিন্দারা।