ধনেখালির দাপুটে তৃণমূল বিধায়ক অসীমা পাত্রের ঘনিষ্ঠ এক উপপ্রধান-সহ মোট ৬ জনকে গ্রেফতার করল গুড়াপ থানার পুলিশ। তোলাবাজি, বালি পাচার এবং অতীতে বিজেপি কর্মীর বাড়িতে ভাঙচুরের মতো একাধিক গুরুতর অভিযোগ রয়েছে এই ধৃতদের বিরুদ্ধে।