মঙ্গলকোটের ঝিলু ১ নম্বর পঞ্চায়েতের কুদো গ্রামে পাঁচটি পরিবারের আবাসের টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে তৃণমূলের প্রাক্তন বুথ সভাপতি তাপস কেসের বিরুদ্ধে। উপভোক্তাদের না জানিয়েই তাঁদের টাকা নিজের ও আত্মীয়দের অ্যাকাউন্টে তোলার পর থেকে ওই নেতা নিখোঁজ থাকায় গ্রামে পোস্টার পড়েছে।