দ্বিতীয় দফার ভোটের আগে ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া নিয়ে নির্বাচন কমিশনকে কড়া ভাষায় আক্রমণ করলেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। তিনি সরাসরি জ্ঞানেশ কুমারকে 'গণতন্ত্রের খলনায়ক' বলে তোপ দাগেন এবং একে বিজেপির নির্দেশিত কাজ বলে দাবি করেন।