গরিব মানুষের আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নামে নেওয়া ৫ হাজার টাকার কাটমানি অবশেষে ফেরত দিলেন শাসক দলের এক নেতা। প্রাণহানির আতঙ্কে একেবারে রাজনীতি থেকেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন তিনি, যা নিয়ে রাজনৈতিক মহলে তুমুল শোরগোল শুরু হয়েছে।