অবৈধ নির্মাণের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিচ্ছে সরকার, এবার মুখ্যমন্ত্রীর নজরে খোদ নন্দীগ্রামের তৃণমূল নেতা শেখ সুফিয়ানের চর্চিত 'জাহাজবাড়ি'। যদিও ট্রলার ব্যবসার স্মৃতির কথা মনে করিয়ে তৃণমূল নেতার দাবি, নিছকই রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন তিনি, এর সঙ্গে বাস্তবের কোনও মিল নেই।