ভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবের ডাকা সংবর্ধনা অনুষ্ঠানে বিজেপি নেতাদের সঙ্গে একই মঞ্চে হাজির হতে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতার দাদা অজিত বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য তৃণমূল নেতাদের। ময়দান এবং রাজনীতিকে আলাদা রাখার বার্তা দিয়ে তাঁরা জানিয়েছেন, খেলাধুলো সচল রাখতে রাজনৈতিক সহযোগিতার প্রয়োজন হলেও একে রাজনীতিকরণ করা উচিত নয়