এপ্রিল থেকেই মাসে দেড় হাজার টাকা করে পাবেন রাজ্যের বেকার যুবক-যুবতীরা। যুব সাথী প্রকল্প নিয়ে মঙ্গলবারই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল যুবসমাজের ভোট পেতে এই প্রকল্পকে হাতিয়ার করতে পারে বলে রাজনৈতিক মহল মনে করছে।