রাজ্যে ক্ষমতার পালাবদলের পরেই পুরুলিয়ার কুদা গ্রামে আবাস যোজনার কাটমানি ফেরতের দাবিতে উত্তেজনা ছড়াল। তৃণমূল ঘনিষ্ঠ এক ঠিকাদারকে ঘিরে ধরে টেনে-হিঁচড়ে তাঁর পোশাক খুলে নেওয়ার চেষ্টা চালান ক্ষুব্ধ গ্রামবাসীরা।