বিভিন্ন বহুতল নির্মাণের ক্ষেত্রে অনিয়ম ও বেনিয়মভাবে অনুমতি দেওয়ার এবং তোলাবাজির অভিযোগে নিউটাউনের জ্যাংড়া হাতিয়ারা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান রীতা গায়েনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত এই তৃণমূল নেত্রীকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য বারাসাত আদালতে পেশ করা হচ্ছে বলে জানা গিয়েছে।