সাংসদ পার্থ ভৌমিক বিক্ষুব্ধ শিবিরে যোগ দেওয়ার পরেই দিল্লির রাজেন্দ্রপ্রসাদ রোডের নতুন বাংলো ছাড়তে হল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসকে। রাতারাতি সেখান থেকে সমস্ত জিনিসপত্র সরিয়ে ফের সাউথ এভিনিউতে নাদিমুল হকের পুরনো পার্টি অফিসেই ফিরিয়ে আনা হয়েছে মমতার ছবি দেওয়া সাইনবোর্ড।