তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারের বাড়িতে আয়কর হানার প্রতিবাদে সকাল থেকেই ভিড় জমিয়েছেন অনুগামীরা। প্রার্থীকে 'পরিবারের সদস্য' আখ্যা দিয়ে তাঁর এই দুর্দিনে পাশে থাকার অঙ্গীকার করেছেন স্থানীয় তৃণমূল কর্মীরা।