বিজেপির সঙ্গে হাত মিলিয়ে পঞ্চায়েত সমিতিতে অনাস্থা প্রস্তাব আনার অভিযোগে নদিয়ার তেহট্টের ৬ জন তৃণমূল নেতাকে ৬ বছরের জন্য সাসপেন্ড করলেন মহুয়া মৈত্র। দলীয় নির্দেশ অমান্য করে বিজেপির সঙ্গে হাত মেলালে কাউকে রেয়াত করা হবে না বলে কড়া হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।