বিধানসভার স্পিকারকে চিঠি দিয়ে দলবিরোধী কাজের অভিযোগ! সাংবাদিক বৈঠকের ঠিক ২০ মিনিটের মধ্যেই কড়া পদক্ষেপ করে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহাকে সাসপেন্ড করল তৃণমূল। আচমকা এই জোড়া বহিষ্কারের ঘটনায় রাজ্য রাজনীতিতে তুমুল শোরগোল পড়ে গিয়েছে।