আগামী ২৮শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উদযাপন নিয়ে আড়াআড়ি বিভাজনের চিত্র ফুটে উঠছে। গান্ধী মূর্তির পাদদেশে অনুষ্ঠান করার জোড়া আবেদন জমা পড়ায় রাজনৈতিক মহলে জল্পনা তীব্র হয়েছে।