গল্ফ গ্রিনে পাড়ার পুজোতেই এবার মহাষ্টমীর অঞ্জলি দিলেন টলিউডের পরিচিত প্রেমিক-প্রেমিকা জুটি সাহেব ভট্টাচার্য ও সুস্মিতা চট্টোপাধ্যায়! পুজোর দিনগুলোতে বন্ধুদের সঙ্গে আড্ডা আর জমিয়ে খাওয়া-দাওয়ার পাশাপাশি এই বিশেষ দিনে অঞ্জলি দেওয়া নিয়ে নিজেদের অভিজ্ঞতার কথাও ভাগ করে নিলেন তাঁরা।