মেন রাস্তায় টোটো চালানো নিষিদ্ধ হওয়ায় চরম বিপাকে পড়েছেন চালকরা। পেটের দায়ে লোন নিয়ে কেনা টোটো মূল রাস্তায় চালাতে না পারলে রোজগার বন্ধ হওয়ার আশঙ্কায় রীতিমতো চিন্তায় পড়েছেন তাঁরা।