জবলপুরের বার্গি বাঁধের কাছে নর্মদা নদীতে ঝড়ের কবলে পড়ে একটি পর্যটকবাহী ক্রুজ উল্টে যাওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে এবং নিখোঁজদের সন্ধানে বিপর্যয় মোকাবিলা বাহিনী তল্লাশি চালাচ্ছে।