পুজোর ঠিক আগেই চরম দুর্ভোগের মুখে রেল যাত্রীরা! খড়গপুর শাখায় একাধিক ট্রেন বাতিলের জেরে যাতায়াতে বড়সড় সমস্যার সৃষ্টি হতে চলেছে। জানা গিয়েছে, আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ১১ অক্টোবর পর্যন্ত এই ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খড়গপুর বিভাগের চেঙ্গাইল ইয়ার্ডে রিমডেলিংয়ের কাজের জন্যই হাওড়া-খড়গপুর, হাওড়া-মেচেদা এবং হাওড়া-মেদিনীপুর শাখার একাধিক লোকাল, মেমু ও দূরপাল্লার ট্রেন বাতিল করা হল। যাত্রীদের সুবিধার্থে বিকল্প কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা জানতে ভিডিয়োটি দেখুন।