যাত্রী সুরক্ষা ও ট্রেন চলাচল আরও নিরাপদ করতে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনে গেটম্যানদের জন্য এক বিশেষ ও আধুনিক স্তরের প্রশিক্ষণ শুরু হয়েছে। মুর্শিদাবাদের একটি লেভেল ক্রসিং দুর্ঘটনার পর শিক্ষা নিয়ে রেলের উচ্চপদস্থ কর্তারা এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন।