দীর্ঘদিন ধরে স্কলারশিপের টাকা না পাওয়ায় এবার পথে নামল আদিবাসী পড়ুয়ারা। বকেয়া টাকা অবিলম্বে মেটানোর দাবিতে জামশেদপুর-বোকারো ১৮ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় তারা। অবরোধের জেরে আটকে পড়ে অ্যাম্বুল্যান্সও, পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।