ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে কলেজ স্ট্রিটের বঙ্কিমচন্দ্র গ্রন্থাগারে এসে তাঁর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে পুরো গ্রন্থাগারটি ঘুরে দেখে এটিকে কলকাতার অন্যতম দর্শনীয় স্থান হিসেবে গড়ে তোলার বার্তা দেওয়া হয়েছে রাজ্য প্রশাসনের তরফে।