সরাসরি সাংবাদিক বৈঠক করে বড় সিদ্ধান্ত জানালেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। কাকলি বলেন, “উত্তর ২৪ পরগনার খারাপ ফলের দায় আমি নিচ্ছি। আমারও কোনও ভুলভ্রান্তি নিশ্চয় আছে। তাই সভাপতি পদ থেকে পদত্যাগ করতে চিঠি পাঠিয়েছি সুব্রত বক্সীকে।” সেই চিঠি সংবাদমাধ্যমের সামনে দেখান তিনি।