নিজেদের পার্টি অফিস নিজেই ভাঙল তৃণমূল। পুরুলিয়ায় বন দফতরের জমিতে তৃণমূলের দলীয় কার্যালয়ে চলল বুলডোজার। বন দফতরের ডেডলাইন পার হওয়ার আগেই তৃণমূল ভেঙে দিল সেই কার্যালয়। সরকার গঠনের এক মাসের মধ্যেই সরকারি জমি পুনরুদ্ধারের কাজে লেগেছে প্রশাসন। চলতি মাসে এই অবৈধ নির্মাণ দুদিনের মধ্যে সরিয়ে নেওয়ার নির্দেশ দেয় বন দফতর। তার আগেই তৃণমূল নিজেই চালাল বুলডোজার।